"১ চাপুন, ২ চাপুন" নয় — এবার গ্রাহক স্বাভাবিক ভাষায় কথা বলবে, আর AI নিজেই বুঝে নেবে তাকে কার সাথে কথা বলতে হবে।
সাধারণ IVR-এ গ্রাহককে মেনু শুনে বাটন চাপতে হয়। অনেক গ্রাহক কী চাপতে হবে বুঝতেই পারেন না, আর কেটে দেন। AI Voice Agent সম্পূর্ণ উল্টো — গ্রাহক স্বাভাবিক বাংলায় বলবেন "আমার ইন্টারনেট স্লো চলছে" বা "বিল কত এসেছে" — AI কথাটা বুঝে নিয়ে হয় নিজেই উত্তর দেবে, নয়তো ঠিক বিভাগে বা ঠিক এক্সটেনশনে কলটা পাঠিয়ে দেবে।
গ্রাহক আপনার নম্বরে কল করলে IVR মেনুর বদলে সরাসরি AI এজেন্ট কলটা ধরে।
গ্রাহক যা বলেন তা টেক্সটে রূপান্তর হয়ে AI-এর কাছে যায়, আর AI প্রশ্নটার আসল উদ্দেশ্য বুঝে নেয়।
আপনার প্যাকেজ, দাম, কাভারেজ এলাকা ও সাধারণ প্রশ্নের উত্তর থেকেই এটি উত্তর দেয় — বানিয়ে বলে না।
নিজে সমাধান না হলে AI বুঝে নেয় বিষয়টা বিক্রয়, বিলিং না সাপোর্ট — এবং সেই বিভাগ বা এক্সটেনশনে কলটা পাঠিয়ে দেয়।
গ্রাহক যে ভাষায় কথা বলবেন, AI সেই ভাষাতেই উত্তর দেবে।
আপনার প্যাকেজ, দাম, এলাকা ও নিয়মাবলি AI-কে শেখানো যায় — প্রতিটা প্রতিষ্ঠানের জন্য আলাদা।
বিষয় বুঝে নির্দিষ্ট বিভাগ, রিং গ্রুপ বা এক্সটেনশনে কল পাঠায়।
অফিস বন্ধ থাকলেও কল ধরে রাখে; সময়মতো বার্তা রেখে যায় বা প্রয়োজনীয় তথ্য দিয়ে দেয়।
উত্তর শুধু আপনার দেওয়া তথ্য থেকেই আসে। যেটা জানা নেই, AI সেটা বানিয়ে বলে না — সরাসরি মানুষকে দিয়ে দেয়।
প্রতিটা কলে কী কথা হলো, কোন বিভাগে গেল — সব লিখিতভাবে সংরক্ষিত থাকে।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কলের বড় অংশ একই ধরনের প্রশ্নে যায় — "আমার প্যাকেজে স্পিড কত", "বিল কত এসেছে", "লাইন ডাউন কেন", "নতুন সংযোগ নিতে কী লাগবে"। এগুলোর উত্তর যোগাযোগ কেন্দ্রের সিস্টেমে আগেই আছে।
গ্রাহক ফোন করলে AI আপনার সিস্টেম থেকেই ওই গ্রাহকের সংযোগ ও রাউটারের অবস্থা দেখে নেয় — সমস্যা কোথায় সেটা অনুমান নয়, যাচাই করে বলে দেয়।
প্যাকেজ, দাম, কাভারেজ এলাকা, অফিস সময়, নিয়মাবলি — সব উত্তর আসে আপনার দেওয়া তথ্য থেকেই, বানিয়ে বলা নয়।
জটিল বা সংবেদনশীল বিষয় বুঝলে AI নিজেই কলটা সঠিক বিভাগ বা এজেন্টের কাছে হস্তান্তর করে — গ্রাহককে আবার শুরু থেকে বলতে হয় না।
গ্রাহক কী বললেন, AI কী উত্তর দিল, কলটা কোথায় গেল — সব ট্রান্সক্রিপ্ট হিসেবে সংরক্ষিত থাকে।
IVR-এ অনেক গ্রাহক কী চাপতে হবে বোঝেন না, আবার অপেক্ষাও করতে চান না। Callix-এ দুই পথে কলটা সরাসরি AI এজেন্টের কাছে যায় — কোনো রেকর্ডিং শুনে অপেক্ষা করতে হয় না:
আপনার ব্যবসার ধরন বুঝে আমাদের টিম সেটআপ করে দেবে। ফোন করুন।