Special Offer!
IVR Survey

গ্রাহকের মতামত নিন
স্বয়ংক্রিয় ভয়েস সার্ভেতে

প্রতিটা কলের পরে একটা সহজ প্রশ্ন — "সন্তুষ্ট হলে ১ চাপুন"। কে চাপলেন, কে ধরলেন না, কে উত্তর দিলেন না — সব এক ড্যাশবোর্ডে।

সার্ভে চালান
নিজে থেকেই

IVR Survey হলো স্বয়ংক্রিয় আউটবাউন্ড ভয়েস সার্ভে। সিস্টেম নিজে থেকেই আপনার নম্বরের তালিকায় কল দেয়, একটা রেকর্ড করা প্রশ্ন শোনায়, আর গ্রাহক যে বাটন চাপেন সেটা সেই গ্রাহকের নামের পাশে রেকর্ড করে রাখে। কোনো এজেন্টকে ফোন ধরতে হয় না, খাতায় টোকারও দরকার নেই।

এক ক্লিকে হাজার গ্রাহককে প্রশ্ন
প্রতিটা উত্তর আলাদাভাবে সংরক্ষিত
জীবন্ত ফলাফল ড্যাশবোর্ড
যে ধরল না — তাকেই আবার কল
Survey Engine
১ — সন্তুষ্ট
২ — অসন্তুষ্ট
ধরেনি
রিপোর্ট

চার ধাপে একটা সার্ভে ক্যাম্পেইন

১. নম্বরের তালিকা

সেভ করা ফোনবুক থেকে গ্রাহক বাছুন, বা শুধু নম্বরের একটা কলাম পেস্ট করুন — সিস্টেম নিজেই পরিষ্কার করে নেয়।

২. প্রশ্ন রেকর্ড করুন

"আমাদের সেবা কেমন? সন্তুষ্ট হলে ১, অসন্তুষ্ট হলে ২ চাপুন" — একটা প্রশ্ন রেকর্ড করুন; চাইলে প্রতিটা উত্তরের জন্য আলাদা ধন্যবাদ-বার্তাও।

৩. সিস্টেম নিজে ডায়াল করে

গ্রাহক কল ধরলে প্রশ্নটা শোনানো হয়, আর গ্রাহকের চাপা বাটন সাথে সাথে সেই নম্বরের পাশে রেকর্ড হয়ে যায়।

৪. ফলাফল রিপোর্ট

কে চাপল, কে চাপল না, কে ফোন ধরল না — সব লাইভ কাউন্টে; ক্যাম্পেইন শেষ হলে পুরো হিসাব এক জায়গায়।

Callix IVR Survey-এ যা পাবেন

প্রতিটা উত্তরের আলাদা বার্তা

গ্রাহক কোন বাটন চাপলেন তার উপর নির্ভর করে আলাদা রেসপন্স — "১ চাপলে ধন্যবাদ, ২ চাপলে আমরা যোগাযোগ করব"।

লাইভ রিপোর্ট

চাপল / উত্তর নেই / ধরল না / ব্যর্থ / বাকি — পাঁচটা কাউন্ট ক্যাম্পেইন চলার সময়েই দেখা যায়।

সময় ঠিক করে চালান

ক্যাম্পেইন নির্দিষ্ট দিন-সময়ে নিজে থেকেই শুরু হবে — আপনাকে বসে থাকতে হবে না।

ফিল্টার করে রি-কল

"যারা ধরেনি" বা "যারা বাটন চাপেনি" — শুধু তাদের কাউকে বেছে আবার কল দেওয়া যায়, সবাইকে নয়।

ফোনবুক ইন্টিগ্রেশন

সেভ করা গ্রাহক তালিকা থেকে এক ক্লিকে নম্বর নিয়ে ক্যাম্পেইনে যোগ করা যায়।

CSAT ও ফলো-আপ

সেবার পরে সন্তুষ্টি জেনে নিন, অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করুন, বা সেবার মান নিয়ে সরাসরি ফিডব্যাক নিন।

যেখানে দরকার
গ্রাহকের মতামত

একটা প্রশ্ন, একটা বাটন — আর হাজার গ্রাহকের মতামত হাতে। ডাকা ডাকি বা খাতা-কলম ছাড়াই সিদ্ধান্ত নেওয়ার জন্য আসল ডেটা।

সাপোর্টের পরে CSAT স্কোর
সেবার মান নিয়ে তাৎক্ষণিক ফিডব্যাক
অ্যাপয়েন্টমেন্ট বা অর্ডার নিশ্চিতকরণ
নতুন অফার নিয়ে বাজার জরিপ
CSAT ও ফিডব্যাক
সাপোর্ট
অ্যাপয়েন্টমেন্ট
অফার
বাজার জরিপ

IVR Survey চালু করতে চান?

আপনার প্রশ্ন ও গ্রাহক-তালিকা বুঝে আমাদের টিম ক্যাম্পেইন সেট করে দেবে। ফোন করুন।

Get a Free Consultation

If you need help with selecting the right solution for your business, please call us at 09644-661111 within 9:00AM- 9:00PM or you can start a live chat. We are available 24/7 via live chat.