Callix PBX ব্যবহার করার সময় আমরা কোন তথ্য নিই, কেন নিই, কতদিন রাখি এবং কার সাথে শেয়ার করি — সব কিছু স্পষ্ট ভাষায় নিচে লেখা আছে।
Callix PBX হলো Flash Technology-এর একটি সেবা। প্রতিষ্ঠানের ঠিকানা: বাড়ি #১০, রোড #৫, গুলশান-১, ঢাকা - ১২১২, বাংলাদেশ। এই নীতিতে "আমরা" বলতে Callix PBX সেবাকে বোঝানো হয়েছে।
সেবা চালু করতে ও চালিয়ে যেতে যেসব তথ্য দরকার, শুধু সেগুলোই আমরা নিই।
কল রেকর্ডিং সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে। আপনি চালু না করলে আমরা কোনো কল রেকর্ড করি না। রেকর্ডিং চালু থাকলে গ্রাহককে জানানোর দায়িত্ব আপনার। সংরক্ষণের সময় প্যাকেজ অনুযায়ী নির্ধারিত, আর মেয়াদ শেষ হলে রেকর্ডিং স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়।
Callix PBX ডায়ালার অ্যাপ চালু থাকলে অ্যাপটি সময় সময়ে তার লোকেশন পাঠায়। এই তথ্য শুধু আপনার নিজের অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে দেখা যায় — এক্সটেনশনের মালিক অ্যাকাউন্ট ও প্ল্যাটফর্ম অ্যাডমিন ছাড়া অন্য কেউ দেখতে পারে না। লোকেশন ৯০ দিন পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়, আর ড্যাশবোর্ড থেকে লোকেশন শেয়ার বন্ধ করা যায়।
আমরা আপনার তথ্য কারো কাছে বিক্রি করি না। শুধু সেবা চালানোর জন্য যেটুকু দরকার, সেটুকুই শেয়ার করা হয়।
আপনার তথ্য সুরক্ষিত রাখতে এনক্রিপশন, অ্যাক্সেস নিয়ন্ত্রণ ও নিয়মিত ব্যাকআপ ব্যবহার করা হয়। পাসওয়ার্ড ও SIP সিক্রেট কখনো প্লেইন টেক্সটে সংরক্ষণ করা হয় না। তবুও ইন্টারনেটে কোনো সেবাই শতভাগ ঝুঁকিমুক্ত নয় — সন্দেহজনক কিছু দেখলে সাথে সাথে আমাদের জানান।
লগইন সেশন ও ভাষার পছন্দ মনে রাখতে আমরা কুকিজ ব্যবহার করি। এগুলো সেবা চালানোর জন্য প্রয়োজনীয়; বন্ধ করে দিলে লগইন কাজ করবে না।
আপনি যেকোনো সময় আপনার সংরক্ষিত তথ্য দেখতে, ভুল থাকলে সংশোধন করতে বা মুছে ফেলার অনুরোধ করতে পারেন। অনুরোধ পাঠান support@callix.com.bd ঠিকানায়।
Callix PBX একটি ব্যবসায়িক সেবা, ১৮ বছরের কম বয়সীদের জন্য নয়। আমরা জেনে শুনে শিশুর তথ্য সংগ্রহ করি না।
এই নীতি সময় সময়ে হালনাগাদ হতে পারে। বড় কোনো পরিবর্তন হলে সাইটে ও ইমেইলে জানানো হবে।
গোপনীয়তা নিয়ে যেকোনো প্রশ্নে ফোন করুন 09644-661111 নম্বরে, অথবা ইমেইল করুন support@callix.com.bd ঠিকানায়।
আমাদের সাপোর্ট টিম সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ফোনে, আর ২৪/৭ লাইভ চ্যাটে পাশে আছে।